হোম > বিশ্ব > এশিয়া

‘সরকার গঠন ইস্যুতে বেরাদারকে ঘুষি মেরেছিলেন হাক্কানি’

নতুন সরকার গঠন নিয়ে তালেবানের সহপ্রতিষ্ঠাতা এবং আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার এবং হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানির মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের  বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সরকার গঠন নিয়ে আলোচনার সময় তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি  বেরাদারকে  ঘুষি মারেন হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানি। ওই আলোচনায় সংখ্যালঘু নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ ‘অংশগ্রহণমূলক’ একটি মন্ত্রিসভা গঠনের জন্য জোর দিচ্ছিলেন বেরাদার। আলোচনার একপর্যায়ে আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি চেয়ার থেকে উঠে বেরাদারকে ‘ঘুষি’ মারেন। এই ঘটনার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের দেহরক্ষীরা গুলি চালায়। এতে বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হন।

এই ঘটনার পরই বেরাদারের মৃত্যু নিয়ে জল্পনা দ্রুতই ছড়িয়ে পড়ে। পরে আফগানিস্তানের জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে হাজির হয়ে মৃত্যুর খবর উড়িয়ে দেন তিনি।

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন