হোম > বিশ্ব > এশিয়া

এবার ৪টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

চলতি বছর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। সবশেষ সামরিক মহড়ার অংশ হিসেবে চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে এই পদক্ষেপ। কেসিএনএ বলছে, শত্রুদের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার উত্তর হামগিয়ং প্রদেশের কিম চায়েক শহর থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে হোওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করে ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষার চালিয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কী করণীয় তা নিয়ে কাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ শেষ হলে বলা সম্ভব হবে যে, উত্তর কোরিয়ার দাবি সত্য কিনা।

এর আগে গত শনিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং। কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ৬৭ মিনিটে ৯০০ কিলোমিটার প্রদক্ষিণ করে এটি জাপান সাগরে পড়ে। নিজেদের সক্ষমতা জানান দিতেই এসব পরীক্ষা বলে দাবি করা হয় প্রতিবেদনে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির