হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরের কাছে এবার রকেট হামলা 

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পর পোস্ট করা ছবিতে দেখা যায় বেশ কয়েকটি দালান থেকে ধোঁয়া উড়ছে। 

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট এসে পড়ে। 

রকেটটি বিমানবন্দরে আঘাত করেনি। এই ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলায় ১৭০ জনের মৃত্যু হয়।  জঙ্গি সংগঠন আইএসের শাখা সংগঠন আইএস-কে সেই হামলার দায় স্বীকার করে নেয় । ওই হামলার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশ আগেই সতর্ক করেছিল। 

 

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির