হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬, আহত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, মৃতদের মধ্যে একজন নারী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

‘একজন আত্মঘাতী’ বোমার বিস্ফোরণ ঘটায় জানিয়ে তিনি বলেন, এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তদন্ত চলছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমলেও একেবারে বন্ধ হয়নি। তালেবান জানিয়েছে, তারা নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তবে এ ধরনের হামলার ঘটনায় তথ্য দিতে কর্তৃপক্ষ দেরি করে বলে অভিযোগ আছে।

অতীতে আইএস সন্ত্রাসীরা আফগানিস্তানে দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করে হামলা চালিয়েছে । সেই সন্ত্রাসী গোষ্ঠী এখনো তৎপর বলে অভিযোগ আছে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির