হোম > বিশ্ব > চীন

ইউক্রেন সংকটের মধ্যেই আজ পুতিন-চিন পিংয়ের বৈঠক 

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের এই শক্তিধর দুই নেতাই বেইজিং স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে বসতে যাচ্ছেন।

ওই দিন ক্রেমলিনের মুখপাত্র বলেন, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সি এবং পুতিনের মধ্যে আলোচনা হবে।

২০২০ সালের পর থেকে চীনের বাইরে সফরে যাননি দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ২১ দেশের নেতারা। এদিকে চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই অলিম্পিক বয়কট করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা।

সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেত চীন। তবে আদর্শগত কারণে এ দুই দেশের মধ্যে বিভেদ তৈরি হয়।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে হামলা করার জন্য সীমান্তে প্রায় ১ লাখের মতো সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে রাশিয়া বলছে, তারা ইউক্রেনে হামলা চালাবে না।

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

ঘোড়ায় চড়ে চীনে এল নতুন বছর

জনসংখ্যা কমছে, রোবটেই কি চীনের সমাধান

বিএনপিকে অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘উন্মুখ’ চীন

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

চীনের হোটেলে গোপন ক্যামেরার বাণিজ্য, পর্নো সাইটে নিজেকে আবিষ্কার করছেন দর্শকেরা

তাইওয়ানকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘সংযত’ হতে হবে—ট্রাম্পকে সি

মিয়ানমারের মাফিয়া পরিবারের আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

অফিসের চাপে প্রাণ গেল কর্মীর, মৃত্যুর ৮ ঘণ্টা পরও এল কাজের নির্দেশ

নতুন দিকে মোড় নিল চীন-যুক্তরাজ্য সম্পর্ক