হোম > বিশ্ব > ইউরোপ

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানি দাবাড়ু এখন স্পেনের নাগরিক 

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানি দাবাড়ু সারাসাদেত খাদেমালশারিহ (২৬) এখন স্পেনের নাগরিক। গতকাল বুধবার স্পেন সরকার তাকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

হিজাব ছাড়া দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় গত জানুয়ারিতে ইরানে সারার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তখন তিনি স্পেনে আশ্রয় নেন।

সারা খাদেম নামে পরিচিত সারাসাদেত খাদেমালশারিহ গত ডিসেম্বরে কাজাখস্তানে আয়োজিত দাবা চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়া অংশ নেন। ইরানের ধর্মীয় আইনে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক।

গত বছর সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী ইরানী–কুর্দি নারী মাহ্সা আমিনির মৃত্যুর পর আইনটি ব্যাপক বিতর্কের মুখে পড়ে। ওই সময়ে আইনটির বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেন তিনি। 

রয়টার্সকে সারা বলেন, ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দেওয়ায় তার কোনো অনুশোচনা নেই।

স্পেনের সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সারা খাদেমের ‘বিশেষ পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ তার নাগরিকত্ব অনুমোদন করে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি