হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ও রামাফোসার মধ্যে ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোনে আলোচনা হয়েছে। গতকাল শুক্রবার ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে। 

পুতিন জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আফ্রিকার নেতাদের যুক্ত করার প্রস্তাব দিয়েছেন রামাফোসা। পুতিন তাঁর প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে দক্ষিণ আফ্রিকা কোনো পক্ষকেই সমর্থন না দিয়ে নিরপেক্ষ অবস্থায় রয়েছে। তবে রাশিয়ার প্রতি দক্ষিণ আফ্রিকার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত বছরের ডিসেম্বরে একটি রুশ জাহাজকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের কাছে একটি নৌঘাঁটি থেকে অস্ত্র বোঝাই করতে দেখা গেছে। এতে বোঝা যায়, দক্ষিণ আফ্রিকার নিরপেক্ষতার দাবিটি যৌক্তিক নয়। 

রামাফোসা বলেছেন, তিনি এ অভিযোগের তদন্ত শুরু করেছেন। 

গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে টেলিফোন কলটি এসেছিল বলে জানিয়েছে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়েছে, পুতিন আফ্রিকার দেশগুলোতে বিনা মূল্যে রাশিয়ান শস্য ও সার সরবরাহের প্রস্তাব দিয়েছেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি