হোম > বিশ্ব > ইউরোপ

রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি জে কে রাওলিংকে

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’ 

এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ 

এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’ 

এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি। 

ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন। 

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি