হোম > বিশ্ব > ইউরোপ

অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করল কুয়েত এয়ারওয়েজের নিয়োগকারী সংস্থা

স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।

ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও। 

শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’ 

ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’ 

সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’ 

পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা। 

এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’ 

তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি