হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের বাড়ির সামনে গোবরের স্তূপ

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরু হওয়ার দুই বছর পূর্তিতে পোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের বাড়ির সামনে গোবরের স্তূপ করে বিক্ষোভ দেখানো হয়েছে। গতকাল শনিবার দিনটি স্মরণীয় করতে এমন কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাসের বাইরেও শত শত মানুষ জড়ো হন। 

রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনের লড়াইয়ের সর্বাত্মক সমর্থন করে আসছে পোল্যান্ড। কিয়েভের সঙ্গে কৃষিপণ্য আমদানি ও ট্রাকচালকদের জন্য নানা বিধিনিষেধ নিয়ে বিরোধ থাকা সত্ত্বেও এ অবস্থান বজায় রেখেছে পোল্যান্ড। 

রাশিয়ার দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা ইউক্রেন ও পোল্যান্ডের পতাকা ও ব্যানার হাতে স্লোগান দেন, ‘রুশরা জাহান্নামে যাও’। 

অভিযান শুরুর পর ২০২২ সালের মার্চে পোল্যান্ডে পালিয়ে আসেন ৪১ বছর বয়সী ফিন্যান্স ম্যানেজার ম্যারিনা সিতনিচেঙ্কো। তিনি রয়টার্সকে বলেন, ‘আমি চাই, যারা বিদেশে আছেন তাঁরা রুশ ফেডারেশনের দূতাবাসে যান এবং বিশ্বকে মনে করিয়ে দিন যে, এখনো ইউক্রেনে যুদ্ধ চলছে।’ 

এর আগে ওয়ারশর নিকটবর্তী কনস্তানসিন–জেজিওর্না শহরে রুশ রাষ্ট্রদূতের বাড়ির বাইরে গোবর ফেলেন আন্দোলনকারীরা। তাঁরা গোবরের স্তূপের ওপর ইংরেজি ‘জেড’ বর্ণ লিখে একটি রক্তমাখা রুশ পতাকা পুঁতে দেয়। এতে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় এবং এতে লেখা হয় ‘রাশিয়া=বিষ্ঠা! আমরা আপনাকে ইউরোপীয় ইউনিয়নে চাই না। বেরিয়ে যান!’ এ বিক্ষোভের বেশ কয়েকটি ছবি রয়টার্সের প্রতিবেদনেও যুক্ত করা হয়েছে। 

রাশিয়ার কূটনীতিকদের বাড়ির সামনে বিক্ষোভ করার সময় সাইরেন, গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ লাউডস্পিকারে বাজান বিক্ষোভকারীরা। 

এক বিক্ষোভকারী দমিনিক বলেন, ‘আমরা পোল্যান্ড সরকার ও ইউরোপীয় ইউনিয়নকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছি। আমাদের দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করার এখনই সময়।’ 

ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি