হোম > বিশ্ব > ইউরোপ

আফগানদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে জার্মানি 

ইউরোপের দেশ জার্মানি জানিয়েছে, তাঁরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আফগানিস্তানের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে। স্থানীয় সময় আজ শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানে তালেবান সরকারের ভয়ে যারা দেশ ছেড়েছিলেন তাদের দেশে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল জার্মান সরকার। কিন্তু সপ্তাহ খানেক আগে, জার্মানির একটি শহরে একটি ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ ওঠার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করে। 
 
জার্মান সাময়িকী ডার স্পাইজেল জানিয়েছে, আজ শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে। এই ফ্লাইটে ২৮ অভিযুক্ত আফগানকে তাদের দেশে পাঠানো হয়েছে। কাতার সরকারের মধ্যস্থতায় গোপন আলোচনার ভিত্তিতে জার্মান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 

কাতারের নাম উল্লেখ না করলেও দেশটিকে ইঙ্গিত করে জার্মান সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা এই ইস্যুতে আমাদের মূল আঞ্চলিক অংশীদারদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। জার্মান সরকার আরও বলেছেন, এ ধরনের আরও নির্বাসনের বিষয়ে কাজ চলছে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি