হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পপভ আটক

রাশিয়ার একটি তদন্ত কমিটি সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী পাভেল পপভের বিরুদ্ধে মস্কোর বাইরে প্যাট্রিয়ট পার্ক নির্মাণের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ এনেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে, তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে পপভকে আটক করা হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে ১০ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পপভ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর তৃতীয় ডেপুটি, সাম্প্রতিক মাসগুলোতে যাকে কথিত দুর্নীতি বিষয়ক একটি তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসভকে শোইগুর স্থলাভিষিক্ত করার এক মাস পরই গত জুনে পপভকেও তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়। 

রুশ তদন্ত কমিটি একটি বিবৃতিতে বলেছে, তারা মস্কো এবং আশপাশের অঞ্চলের পাশাপাশি রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে পপভ ও তাঁর পরিবারের ৫০ কোটি রুবল মূল্যের সম্পত্তির বৈধতা পরীক্ষা করে দেখছে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি