হোম > বিশ্ব > ইউরোপ

লকডাউনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টি নিয়ে তদন্তে নামছে পুলিশ 

করোনাভাইরাসের সংক্রমণরোধে জারি করা লকডাউনে যুক্তরাজ্যের ১০ নং ডাউন স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া পার্টিগুলোর বিষয়ে তদন্তে নামছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।   

ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক জানান,  গত দুই বছরে ১০ নং ডাউন স্ট্রিট ও হোয়াইটহলে করোনাবিধি  লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। 

তিনি বলেন, ভয় বা পক্ষপাত ছাড়াই পুলিশ এই তদন্ত করবে ও গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানাবে। 

২০২০ সালে ব্রিটেনে যখন কঠোর লকডাউন চলছিল সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসা ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে একাধিক মদের পার্টি হয়। এ নিয়ে এরইমধ্যে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই বিতর্কের মধ্যেই যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সম্প্রতি প্রকাশ করা একটি প্রতিবেদনে বলা হয়, শুধু মদ পার্টি নয় ২০২০ সালের জুন মাসে জনসন জন্মদিনের পার্টি করেছিলেন ১০ নং ডাউন স্ট্রিটে। সেখানে ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি