হোম > বিশ্ব > ইউরোপ

পার্টিতে মদ্যপান যে বিধিভঙ্গ সে বিষয়ে আমাকে কেউ সতর্ক করেনি: জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পার্টিতে মদ্যপান যে কোভিড স্বাস্থ্যবিধি ভঙের কারণ হতে পারে এ ব্যাপারে তাঁকে কেউ সতর্ক করেনি। লকডাউনের নিয়ম ভেঙে ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করে মদ্যপানের অভিযোগে তাঁর পদত্যাগের দাবি ওঠার পর তিনি এই দাবি করলেন। খবর বিবিসির। 

বরিস জনসন বলছেন, ‘এটি যে বিধি বিরুদ্ধ সে বিষয়ে আমাকে কেউ সতর্ক করেনি। করলে, আমি তা মনে করতে পারতাম।’ 

এদিকে জনসনের বিশেষ সহকারী ডমিনিক কামিংস বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন। জনসন এমপিদের ভুল পথে পরিচালতি করছেন বলেও অভিযোগ করেন ডমিনিক। 

এমপিদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, ‘দেখা যাক, তদন্ত প্রতিবেদন কী বলে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। সেসময় দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি