হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রের ইটের বদলে পাটকেল ছুড়ল রাশিয়া

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার দুনিয়ায় সন্দেহজনক তৎপরতা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার জবাবে ওয়াশিংটনের  বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে ।

 গত ১৩ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গঠনমূলক’ ফোনালাপের সময় বাইডেন এই নিষেধাজ্ঞার বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন।

এ নিয়ে একটি বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এ  সুবুদ্ধি প্রদর্শন করার  সময় এখন এসেছে যে এবং মুখোমুখি লড়াই থেকে নিজেদের ফিয়ে নেওয়ার। এমনটি না হলে মার্কিনিদের ওপর একাধিক বেদনাদায়ক সিদ্ধান্ত প্রয়োগ করা হবে।

এর আগে মার্কিন হোয়াইট হাউস থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ‘রাশিয়ার ক্ষতিকর বৈদেশিক কর্মকাণ্ড’ প্রতিরোধ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছরের বিস্তৃত ‘সোলারউইন্ড’ হ্যাকিংয়ের পেছনে রুশ গোয়েন্দাদের হাত ছিল। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে।

এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছে, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি