হোম > বিশ্ব > ইউরোপ

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কিয়েভের স্যামসাঙ কার্যালয়

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় টেক জায়ান্ট স্যামসাঙের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের স্থানীয় সময় আজ সোমবার সকালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিয়েভে অবস্থিত স্যামসাঙের ওই সুউচ্চ ভবনে আঘাত হানে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, কিয়েভের একটি অঞ্চলে নীল কাছে মোড়ানো একটি ভবনের ওপরে স্যামসাঙের লোগো টাঙানো। ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পরে আরও বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে ভবনটির উপরের অংশ অক্ষত থাকলেও নিচের এবং মধ্যবর্তী অংশে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশে ফায়ার সার্ভিসের সাইরেনও শোনা যাচ্ছিল। 

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত স্যামাসঙের প্রধান কর্যালয়ের কর্মকর্তারা এশিয়া টাইমসকে জানিয়েছে, ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কেউ হতাহত হননি। তাঁরা আরও জানিয়েছে, ওই ভবনটি মাত্র তিনটি ফ্লোর থেকে দেশটিতে স্যামসাঙের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং বিপণন কার্যক্রম দেখভাল কার হতো। 

স্যামসাঙের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা জেনেছেন ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫০ মিটার দূরে পতিত হয়ে সেখান থেকে পরে ভবনটিতে আঘাত হানে। তিনি আরও জানান, ভবনটি সরাসরি রুশ হামলার লক্ষ্যবস্তু ছিল না। ভবনটি হামলার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি