হোম > বিশ্ব > ইউরোপ

ঘুরে ঘুরে ইউক্রেনের যুদ্ধক্ষত দেখলেন বরিস জনসন 

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের মধ্যেই গতকাল শনিবার ইউক্রেন সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভ ঘুরে দেখেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ সময়  বরিস জনসন বলেন, ইউক্রেনের শহরগুলোতে বেসামরিক মানুষের মরদেহ আবিষ্কার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খ্যাতিকে স্থায়ীভাবে দূষিত করেছে। বুচা ও ইরপিনের মতো জায়গায় পুতিন যা করেছেন তা যুদ্ধাপরাধ।

এ সময় জনসন প্রতিকূলতা মোকাবিলা করার জন্য ইউক্রেনের জনগণের প্রশংসা করেন।  কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা জানান। 

 ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ানরা বিশ্বাস করেছিল যে ইউক্রেন কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে নিতে পারবে। আর কিয়েভও কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাবাহিনীর হাতে চলে যাবে। কত ভুল ছিল তারা।  ইউক্রেনের জনগণ সিংহের মতো সাহস দেখিয়েছে। 

জেলেনস্কির সঙ্গে আলোচনার পর জনসন ইউক্রেনের জন্য সাঁজোয়া যান ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময়  জেলেনস্কি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাজ্যকে অনুসরণ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের উচিত যুক্তরাজ্যের উদাহরণ অনুসরণ করা। 

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি