হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে কঠোর বিধিনিষেধ চান বিদায়ী চ্যান্সেলর মের্কেল

জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল যুগ। নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শোলজ।

গতকাল বুধবার ফ্রি ডেমোক্রেটিক এবং গ্রিনস দলের সঙ্গে জোট গঠন করার কথা জানিয়েছেন শোলজ। এর মধ্য দিয়ে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার দুই মাস পর ক্ষমতায় যেতে জোট গঠনে সমর্থ হয়েছে দল তিনটি। 

এদিকে জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাওয়া শোলজকে করোনার সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরামর্শ দিয়েছেন মের্কেল। 

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আরও কঠোর হওয়া দরকার।  আমি এ নিয়ে আমার উত্তরসূরিকে আজ স্পষ্টভাবে বলেছি। আমরা এখনো এই এক হয়ে বাজে সময় রুখে দিতে পারি।

জার্মানিতে টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতার বাইরে চলে গেল মের্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল। তিন দলের ১৭৭ পাতার চুক্তিতে সবুজ প্রযুক্তি এবং ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ করার কথা উল্লেখ করা হয়। আগামী মাসে এ জোট সরকার গঠন এবং শপথ নিতে পারে ধারণা করা হচ্ছে। তবে সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁদের।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি