হোম > বিশ্ব > ইউরোপ

লন্ডনে কনজারভেটিভদের দুর্গে ৪৪ বছর পর জিতল লেবার পার্টি

লন্ডনে ওয়ান্ডসওয়ার্থের স্থানীয় নির্বাচনে হেরে গেছে ব্রিটেনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। দীর্ঘ ৪৪ বছর পর কনজারভেটিভদের দুর্গ বলে খ্যাত এই আসনে হারল দলটি। এই হার প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ বাড়াবে বলেই ধারণা বিশ্লেষকদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার স্থানীয় এই নির্বাচনের ফলকে তাঁর দলের জন্য একটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘দারুণ! খুবই দারুণ ফল এটি। বিশ্বাস করুন, ২০১৯ সালের নির্বাচনের হারের খাদ থেকে উঠে আসার জন্য এটি আমাদের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।’ 

নির্বাচনে হারের পর ওয়ান্ডসওয়ার্থের বিদায়ী নেতা কনজারভেটিভ পার্টির রবি গোবিন্দিয়া বিবিসিকে বলেছেন, ‘এই নির্বাচনে স্থানীয় সমস্যাগুলোকে আমলে নেওয়া হয়নি। তার বদলে অন্যান্য জাতীয় ঘটনা ওয়ান্ডসওয়ার্থের নির্বাচনে ভোটারদের রায়কে প্রভাবিত করেছে।’

এই নির্বাচন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি পরীক্ষা। বিশেষ করে কোভিড বিধিনিষেধ অমান্য করায় তিনি তাঁর প্রধানমন্ত্রিত্ব নিয়েই ঝুঁকিতে ছিলেন। বিশ্লেষকদের ধারণা, পরবর্তী জাতীয় নির্বাচনে এই নির্বাচনের ফলাফল প্রতিফলিত হতে পারে। 

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি