হোম > বিশ্ব > ইউরোপ

ভোটের পরপরই আইসিইউতে চেক প্রেসিডেন্ট

গত শনিবার চেক প্রজাতন্ত্রের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পর আজ রোববার সকালে দেশটির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনায় বসেন প্রেসিডেন্ট মিলোস জেমান। আলোচনার কিছুক্ষণ পরই মিলোস জেমান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজধানী প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী মিলোস জেমান ডায়াবেটিকে ভুগছিলেন। 

এক বিবৃতিতে তাঁর চিকিৎসক মিরোস্লাভ জাভোরাল জানিয়েছেন, তিনি আগে থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, এর আগে গত মাসে তিনি আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন। 

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে।    

 

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি