হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ৭ দশমিক ২ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। 

অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ‘আফটার-শক’ রেকর্ড করা হয়। তবে সেগুলোর মাত্রা ছিল কম।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি