হোম > বিশ্ব > ইউরোপ

পেগাসাসে মিলেছে ফরাসির প্রেসিডেন্টের নম্বরও

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং তাঁর সরকারের শীর্ষ কর্মকর্তাদের ফোন নম্বর পেগাসাস প্রজেক্টে পাওয়া গেছে। আজ মঙ্গলবার প্যারিসের অলাভজনক সংগঠন ফরবিডেন স্টোরিজের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

ফরাসিভিত্তিক সংবাদমাধ্যম এলসিআই টেলিভিশনকে ফরবিডেন স্টোরিজের প্রধান লরেন্ট রিচার্ড বলেন, আমরা এই নম্বরগুলো পেয়েছি কিন্তু আমরা মাখোঁর ফোনের প্রযুক্তিগত বিশ্লেষণ করতে পারিনি। তাই বলা যাচ্ছে না এটি ম্যালওয়্যারের শিকার হয়েছিল কি-না।

এ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের অফিসের একজন মুখপাত্র বলেন, এটি অবশ্যই খুব গুরুতর ব্যাপার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহসহ ১৪ জন রাষ্ট্র নেতাদের ফোন নম্বর পাওয়া গেছে পেগাসাস প্রজেক্টে।

ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি