হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ন্যাটো সেনাদের উপস্থিতি আছে, জানালেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী 

পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ দুস্ক জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে এবং মিত্ররা কিয়েভে সর্বোচ্চ যতটুকু সহায়তা করা যায় ততটুকু করছে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোলিশ প্রধানমন্ত্রী বিষয়টি জানান। তাঁর সেই আলোচনার ভিডিও প্রকাশ করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ। 

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন সেই ভিডিও ভাষান্তর করে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, দোনাল্দ দুস্ক বলেন, ‘ন্যাটো (ইউক্রেনকে) যতটা সম্ভব সহায়তা করছে। ন্যাটোর সহায়তা ছাড়া ইউক্রেন নিজেকে খুব বেশি সময় রক্ষা করতে সক্ষম হতো না।’ 

দোনাল্দ দুস্ক আরও বলেন, ‘হ্যাঁ, সেখানে (ইউক্রেনে) কিছু (ন্যাটো) সেনা আছে। মানে আমি সৈন্যের কথা বলতে চাইছি। সেখানে কিছু সেনা, পর্যবেক্ষক ও প্রকৌশলী আছে।’ তবে ইউক্রেনে ঠিক কতজন ন্যাটো সেনার উপস্থিত আছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। কিংবা এসব ন্যাটো সেনা কোন দেশের, সে বিষয়েও কোনো তথ্য দেননি। 

এর আগে চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রদোস্লাভ সিকোরস্কি একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো সেনা এরই মধ্যে ইউক্রেনে উপস্থিত আছে। পোল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ মন্তব্য করেছিলেন সিকোরস্কি। 

এ ছাড়া, ইউক্রেনের পার্লামেন্টের সদস্য অ্যালেক্সেই গোনশারেনকো সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে ধন্যবাদ জানান। মূলত, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করার কারণে তিনি মাখোঁকে ধন্যবাদ দেন। মাখোঁ প্রস্তাব দিয়েছিলেন, যদি রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে আরও ভেতরে ঢুকে পড়ে, তবে ইউক্রেনের অনুরোধ সাপেক্ষে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যেতে পারে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি