হোম > বিশ্ব > ইউরোপ

২০ দিনের অনশনের পর নাভালনিকে হাসপাতালে স্থানান্তর

অনশনরত রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার কারা অধিদপ্তর ও নাভালনির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসার দাবিতে অনশন শুরু করেন নাভালনি। এ অবস্থায় পুতিন সরকার সাড়া দেওয়ার আগে পর্যন্ত ২০ দিন অতিবাহিত হয়। এ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

নাভালনির সহযোগীরা জানান, গত সপ্তাহ থেকে নাভালনির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে তার স্বাস্থ্যগত বিষয়ে খারাপ সংবাদ পেয়েছিল তারা। এই সপ্তাহের শেষে দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এ বিক্ষোভ কর্মসূচিকে অবৈধ বলে অভিহিত করেছে রুশ কর্তৃপক্ষ।

নাভালনি গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন করছিলেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার কারণে সঠিক চিকিৎসার দাবিতে তিনি এ অনশন শুরু করেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি