হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে আজ শনিবার এমনটি জানানো হয়েছে। 

 ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়, চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে আলাপকালে রাশিয়াকে কূটনৈতিকভাবে সমাধানের কথা পুনরাবৃত্তি করবেন। হামলা করা থেকে রাশিয়ার পিছিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বরিস পুনর্ব্যক্ত করবেন ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন, রাশিয়ায় ইউক্রেন হামলা চালালে যুক্তরাজ্যের ন্যাটোর সহযোগী দেশগুলোকে রক্ষার জন্য সেনা মোতায়েন করবে। 

যদিও ইউক্রেন ন্যাটোর কোনো অংশ না। ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার দাবি জানিয়েছে রাশিয়া। ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। মস্কোর দাবি, ইউক্রেন ন্যাটোর অংশ হলে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকির হবে। 

এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে এমনটি জানানো হয়েছে। 

রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জনসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস মস্কো সফরে আসবেন। 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনাই প্রথম অগ্রাধিকার থাকবে।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি