হোম > বিশ্ব > ইউরোপ

স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করছে ন্যাটো 

স্নায়ুযুদ্ধের সময়ের পর সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাওয়ার গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই মহড়ায় আনুমানিক ৪০ হাজার সেনা অংশগ্রহণ করবে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাডমিরাল বাওয়ার জানিয়েছেন, সম্মিলিত এই মহড়ার নামকরণ করা হয়েছে ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ বা ‘অবিচল রক্ষক’ হিসেবে। জার্মানি, পোল্যান্ড ও বাল্টিক সাগর তীরবর্তী দেশ—এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবিলায় এই জোটের আরও অনেক কাজ করতে হবে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছিল, ‘অবিচল রক্ষক’ মহড়ায় বিভিন্ন দেশের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৫০০ থেকে ৭০০ যুদ্ধবিমান অংশগ্রহণ করতে পারে। আনুষ্ঠানিকভাবে মহড়ার তারিখ নির্ধারিত না হলেও আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

এর আগে চলতি বছরের জুন মাসে ন্যাটো জোটের ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়া চালিয়েছে। জার্মানিতে অনুষ্ঠিত সেই মহড়ায় ২৫টি দেশ থেকে ১০ হাজার সেনা এবং ২৫০টি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছিল।

আসন্ন মহড়ার প্রতি গুরুত্ব আরোপ করে অ্যাডমিরাল বাওয়ার বলেন, ‘জোট সম্মিলিত প্রতিরক্ষার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ সময় তিনি সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রতিশ্রুতির অভাব রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি