হোম > বিশ্ব > ইউরোপ

কেমোথেরাপি পর্ব শেষ, এখনো অনেক পথ বাকি কেটের

ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস অব ওয়ালেস কেট উইলিয়াম জানিয়েছেন, তিনি তাঁর কেমোথেরাপি কোর্স সম্পন্ন করেছেন। ব্রিটিশ রাজপরিবারের কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত অত্যন্ত ব্যক্তিগত একটি ভিডিওতে এই কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেন কেট। এর আগে গত মার্চে ক্যানসারের চিকিৎসা নেওয়ার কথা তিনি ফাঁস করেছিলেন। চিকিৎসাজনিত কারণে চলতি বছরের বেশির ভাগ সময় তিনি জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন। 

সোমবার বিবিসি জানিয়েছে, একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন কেট। এই বার্তায় চলতি বছরটিকে ‘অবিশ্বাস্যভাবে কঠিন’ বলে আখ্যায়িত করেন তিনি। আর বলেন, ‘যে জীবন আপনি জানেন, তা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, কেটের স্বাস্থ্যের সর্বশেষ আপডেটটি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠালেও সুস্থ হতে তাঁর এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। কেনসিংটন প্যালেস ইঙ্গিত দিয়েছে, কেট ক্যানসারমুক্ত কি-না, তা এখনই বলা সম্ভব নয়। 

নরফোকে ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত ওই ভিডিও বার্তায় নিজের ক্যানসার অভিজ্ঞতাকে বর্ণনা করতে গিয়ে ঝোড়ো জলোচ্ছ্বাস, জটিল, ভীতিকর—এমন নানা বিশেষণ ব্যবহার করেছেন রাজবধূ। তিনি বলেছেন, ‘ধীর পায়ে এটি আপনাকে আপনার নিজের দুর্বলতার সঙ্গে এমনভাবে মুখোমুখি করে, যা আপনি আগে কখনো ভাবেননি। একই সঙ্গে সবকিছুর ওপর এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়।’ 

ভিডিওটিতে এটাই পরিষ্কার হয়েছে যে, চলমান চিকিৎসায় কেমোথেরাপি পর্ব শেষ করতে পেরে অত্যন্ত আনন্দিত এখন কেট। ভিডিওতে পরিবারের সঙ্গে তাঁকে গাড়ি চালাতে এবং হাঁটতেও দেখা গেছে। আর বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের বলে বোঝাতে পারব না যে, গ্রীষ্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করা কতটা স্বস্তির বিষয়।’ 

আশা করা হচ্ছে, চলতি বছরেরই শেষ দিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরও অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তাঁর স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। এ বিষয়ে কেট নিজেও বলেছেন, ‘নিরাময় এবং সম্পূর্ণরূপে ফিরে আসার জন্য আমার পথ দীর্ঘ এবং আমাকে অবশ্যই প্রতিটি দিন যেমন আসে তেমনি নিতে হবে।’ 

এমন কঠিন সময়ের মধ্যে এই অভিজ্ঞতা জীবনকে নতুন করে আশা এবং উপলব্ধি দিয়েছে বলেও জানান কেট।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি