হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটিশ অর্থমন্ত্রী বরখাস্ত 

বরখাস্ত করা হয়েছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। লন্ডনের স্থানীয় সময় আজ শুক্রবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ সরকার এবং কনজারভেটিভ পার্টির একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেছেন।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের বহুল আলোচিত প্রধানমন্ত্রিত্ব শেষে আলোচনার জন্ম দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখনই এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ ছাড়া অভিবাসী চ্যালেঞ্জসহ তাঁকে নানামুখী চাপের মধ্যে দায়িত্ব নিতে হয়। বিশ্লেষকদের ধারণা, লিজ ট্রাস তাঁর প্রধানমন্ত্রিত্ব রক্ষার্থেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।
 
এদিকে, কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ব্রিটেনের সবচেয়ে স্বল্পকালীন অর্থমন্ত্রী ছিলেন ইয়ান ম্যাকলিওড। ১৯৭০ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ৩০ দিনের মাথায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি