হোম > বিশ্ব > ইউরোপ

দোনেৎস্কের অর্ধেকেরও বেশি রাশিয়ার নিয়ন্ত্রণে: ইউক্রেন

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে রাশিয়া। কেবল ৪৫ শতাংশ ভূখণ্ড ইউক্রেনের সৈন্যরা নিয়ন্ত্রণ করছে। দোনেৎস্কের ইউক্রেন সরকার নিযুক্ত সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তবে দোনেৎস্কের বাকি অঞ্চলেও ইউক্রেনীয় সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন কিরিলেঙ্কো। তিনি বলেছেন, ‘এটি বলা কষ্টকর যে, দোনেৎস্কের বাকি অংশ (শহর/অঞ্চল) শত্রুরা (রাশিয়া) নিয়ন্ত্রণ করছে কিনা। কারণ, এসব শহরের বেশির ভাগই শত্রুরা ধ্বংস করে দিয়েছে।’ 

কিরিলেঙ্কো এ সময় দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক এবং লিম্যানে সৈন্য পরিচালনার বিষয়েও কথা বলেন। সামনে ইউক্রেনীয় সৈন্যদের ‘গুরুতর যুদ্ধ বাকি রয়েছে’ উল্লেখ করে বলেন, ‘ইউক্রেনীয় সৈন্যদের সামনে গুরুত্বপূর্ণ যুদ্ধ পড়ে রয়েছে।’ তিনি আরও বলেন, শত্রুদের ক্রমাগত গোলাবর্ষণে বাখমুত–লিসিশানস্ক মহাসড়ক বিধ্বস্ত হয়ে গেছে। ফলে সেভেরোদোনেৎস্ক এবং লিসিশাসনস্কে সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজ বৃহস্পতিবার রাশিয়া ও বেলারুশের মধ্যকার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বিশেষ করে দুই দেশের একীভূত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার কথাও উল্লেখ করেছেন। 

সের্গেই শোইগু বলেছেন, ‘পরিস্থিতি নির্দেশ করছে, দুই দেশের এই মুহূর্তে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা প্রয়োজন।’ বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎকালে এই তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি