হোম > বিশ্ব > ইউরোপ

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া সরকার। তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে বলকান দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 
 
ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়া এবং বুলগেরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এই বহিষ্কার ঘোষণা আসল। এ সময় মস্কোর ঘনিষ্ঠ মিত্র ছিল বুলগেরিয়া। কিন্তু দেশটি একটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য রাষ্ট্র। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়া গত মাসে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। 

বুলগেরিয়া সরকার বলছে, কূটনৈতিক অবস্থানের সঙ্গে বেমানান কার্যকলাপের কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া রুশ রাষ্ট্রদূতের অকূটনৈতিক ও অভদ্র মন্তব্য নিয়ে পরামর্শের জন্য মস্কো থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে বুলগেরিয়া। 

একটি বিবৃতিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সোফিয়াতে রাশিয়ান দূতাবাসের একজন কূটনীতিক অনিয়ন্ত্রিত গোয়েন্দা কার্যকলাপে জড়িত ছিলেন। 

 এর আগে বুলগেরিয়ার প্রসিকিউটররা বলেছিলেন যে তারা রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার দুই কর্মকর্তা এবং একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করছেন। 

এ নিয়ে বুলগেরিয়ার রুশ দূতাবাসের কোনো বক্তব্য পায়নি রয়টার্স ।

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে দিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, খেপেছেন ট্রাম্প

নিলাম হবে রানি দ্বিতীয় এলিজাবেথের কিশোরীবেলার চিঠি

পর্বতশৃঙ্গে প্রেমিকার মৃত্যু, বিচারের মুখোমুখি পর্বতারোহী

রাশিয়ার সঙ্গে চুক্তি করার চাপ দিয়ে অন্যায় করছেন ট্রাম্প: জেলেনস্কি

‘পশ্চিমের জলদস্যুতা’ রুখতে রণতরি মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি