হোম > বিশ্ব > ভারত

লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত

দুর্গম লাদাখে গাড়ি উল্টে নদীতে পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গাড়িটি রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। আনুমানিক ৫০-৬০ ফুট নিচে গড়িয়ে পড়ে গাড়িটি। এতে সবাই আহত হন।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, উদ্ধার অভিযান দ্রুত চালানো হয় এবং সব সেনাকে পার্টাপুরের একটি ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। 

কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদেরও মারাত্মক জখম রয়েছে। গুরুতর আহতদের স্থানান্তরের জন্য বিমানবাহিনীর কাছ থেকে উড়োজাহাজ চাওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, ‘লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনা কর্মীদের হারিয়েছি, আমরা মর্মাহত। আমি আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা