হোম > বিশ্ব > ভারত

তেলেঙ্গানায় আইসিইউতে ইঁদুরের কামড়ে রোগীর মৃত্যু

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গলের এমজিএম হাসপাতালের আইসিইউতে ইঁদুরের কামড়ে রক্তক্ষরণে এক রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর নাম শ্রীনিবাস (৩৮)। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ারাঙ্গালের সরকারি হাসপাতালে ওই রোগীর অবস্থার অবনতি হলে তাকে হায়দরাবাদের এনআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। 

শ্রীনিবাসের ভাই শ্রীকান্ত বলেন, ‘ঘটনাটি গত ৩০ মার্চ ঘটে। ইঁদুরের কামড়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পুরো বিছানা রক্তে ভিজে যায়।’ 

তেলেঙ্গানার অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি হাসপাতাল এমজিএমের এমন অবস্থা দেখে জনসাধারণ ক্ষুব্ধ এবং বিস্মিত। 

এই ঘটনায় আইসিইউ বিভাগের প্রধানকে বরখাস্ত করা হয়েছে এবং হাসপাতালের সুপারিনটেনডেন্টকে বদলি করা হয়েছে। এছাড়া দুজন চিকিৎসককে অপসারণ করা হয়েছে। 

রোগী ও হাসপাতালের স্টাফরা বলছেন, একটি ড্রেনেজ মেরামত করা হচ্ছে তাই আইসিইউতে ইঁদুরের উপদ্রব হয়েছে। এটি এখানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 

এনআইএমএস-এর পরিচালক ডা. কে মনোহর অবশ্য এনডিটিভিকে বলেছেন, ‘ইঁদুরের কামড়ে নয় শারীরিক নানান জটিলতা থাকায় তার মৃত্যু হয়েছে। নিয়মিত মদপান করায় তার লিভার এবং কিডনি আক্রান্ত হয়েছিল। এর আগে দুবার তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। এমনকি এনআইএমএসে আনার পথেও তার হার্ট অ্যাটাক হয়।’ 

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড