হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে সবার সামনে বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করে খুন 

কর্ণাটকের একটি হোটেলে এক বাস্তু বিশারদকে সবার সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চন্দ্রশেখর গুরুজি নামে পরিচিত ওই বাস্তু বিশারদকে রাজ্যের হুব্বালি জেলার একটি হোটেলে ছুরিকাঘাত করে দুই ব্যক্তি। হত্যাকারীদের ধরতে বিশেষ পুলিশ টিম গঠন করে তাদের গ্রেপ্তারও করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চন্দ্রশেখর কর্ণাটকের বাগালকোট জেলার বাসিন্দা। সম্প্রতি তিনি ব্যক্তিগত সফরে হুব্বলি জেলায় এসেছিলেন। 

হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, হোটেলটির অভ্যর্থনা কক্ষে ওই দুই হত্যাকারী ‘সরল বাস্তু’ বিশারদ চন্দ্রশেখর আঙ্গাদির জন্য অপেক্ষা করছিলেন। পরে, চন্দ্রশেখর সেখানে এসে একটি চেয়ারে বসে পড়েন। হত্যাকারীদের একজন তাঁর পা ছুঁয়ে সালাম করেন। ঠিক তখনই অপর ব্যক্তি ওই বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করতে থাকেন। পরে অপর ব্যক্তিটিও ওঠে চন্দ্রশেখরকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। 

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে হোটেলের নারী রিসেপশনিস্ট দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, হোটেলের কর্মীরা চন্দ্রশেখরকে বাঁচাতে এগিয়ে আসলেও হত্যাকারীরা তাদের দিকে ছুরি তাক করে তাদেরও খুন করার হুমকি দেয়।

ঘটনা ঘটতে মাত্র এক মিনিটের মতো সময় লেগেছিল। বাস্তু বিশারদকে হত্যার পর হত্যাকারীরা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার