হোম > বিশ্ব > ভারত

আট মাস পর ৩ লক্ষাধিক শনাক্ত দেখল ভারত, মৃত্যু ৪৯১

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। 

গত ২৪ ঘণ্টায় এশিয়ার দেশ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জনের, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের, যা আগের দিনের চেয়ে ৫০ জন বেশি। 

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত করোনার নতুন এই ধরনে ৮ হাজার ২০৯ জন শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে—১ হাজার ৭৩৮ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৩৯৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৮৭ হাজার ৭১৯ জন। 

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা