হোম > বিশ্ব > ভারত

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা

কলকাতা প্রতিনিধি

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর দুয়ারের একটি আদালত। ২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে বর্তমানে ভারত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময়ও নিশীথ প্রামাণিক এই মামলার বিষয়টি হলফনামায় উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার মামলাটি আদালতে উঠলে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পশ্চিমবঙ্গের সরকারপক্ষের আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদার জানান, ‘নিশীথের কোনো আইনজীবী আদালতে শুনানির সময় হাজির না থাকাতেই আদালত এমন নির্দেশ দেন।’ আদালতের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে, প্রয়োজনে গ্রেপ্তার করে হলেও আদালতে পেশ করতে হবে ২০০৯ সালে সোনার দোকানে ডাকাতিতে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে।

এ বিষয়ে নিশীথ প্রামাণিকের কোনো বক্তব্য জানা যায়নি। তবে তাঁর আইনজীবী দুলাল ঘোষের দাবি, তিনি আদালতে ছিলেন। কিন্তু মামলার শুনানিতে দেরি হওয়াতেই বিপত্তি ঘটে। সব দিক খতিয়ে দেখে তবেই তাঁরা আইনি লড়াই নিয়ে মন্তব্য করবেন বলে জানিয়েছেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ৭ ডিসেম্বর।

এদিকে, খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের অভিযোগ, মিথ্যা মামলায় মন্ত্রীর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের নেতা মৃদুল গোস্বামীর পাল্টা কটাক্ষ, চোরদের হাতে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভার।

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা