হোম > বিশ্ব > ভারত

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন। গতকাল রোববার রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। করোনা থেকে মুক্ত হলেও নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। 

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এক মাস ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রবীণ কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। সেই হাসপাতালেই রোববার সাড়ে ১১টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৩১ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। 

এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার বিরুদ্ধে ৩৩ দিন লড়াইয়ের পর তিনি করোনামুক্ত হন। 

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। ফের করোনা পরীক্ষাও করা হয়েছিল। তবে তাতে সংক্রমণ ধরা পড়েনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। 

উল্লেখ্য, বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। তিনি ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’—একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের।

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয় নাগরিকে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা