হোম > বিশ্ব > ভারত

বাসা বদলের সময় ট্রাংক খুলে বাবা পেলেন নিখোঁজ তিন শিশুকন্যার লাশ

ভারতের জলন্ধর জেলায় নিখোঁজ তিন বোনের লাশ একটি ট্রাংক থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার জেলার কানপুর গ্রামে বাসা পরিবর্তনের সময় তাদের বাবা ভারী একটি ট্রাংক খুলে তিন শিশুকন্যার লাশ দেখতে পান। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল রোববার কাজ থেকে ফেরার পর মা-বাবা তিন মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় একই দিন রাতে জলন্ধরের মাকসুদন থানায় জিডি করেন।

অভিবাসী ওই শ্রমিকের পরিবারে পাঁচটি সন্তান রয়েছে। তাদের মধ্যে নিহত তিন মেয়ে হলো কাঞ্চন (৪), শক্তি (৭) এবং অমৃতা (৯)। মৃত্যুর কারণ জানতে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মেয়েদের বাবার মদ্যপানের বদ অভ্যাস ছিল। এ কারণে তিনি কিছুদিন আগে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পেয়েছিলেন। আজ সোমবার তিনি যখন গৃহস্থালির জিনিসপত্র স্থানান্তর করছিলেন তখন একটি ট্রাংক স্বাভাবিকের চেয়ে ভারী ছিল। বিষয়টি সন্দেহ হলে তিনি ট্রাংকটি খুলে নিজের তিন মেয়ের লাশ দেখতে পান।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা