হোম > বিশ্ব > ভারত

শিক্ষিকা ব্রেকআপ করায় কিশোরের আত্মহত্যা! 

ভারতের তামিলনাড়ুতে শিক্ষিকা তাঁর ১৭ বছরের শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক না রাখায় সেই কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগে এরই মধ্যে শিক্ষিকাকে গ্রেপ্তারও করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরের আম্বাতুর নামের একটি গ্রামে সরকারি সহায়তা পরিচালিত একটি স্কুলে পড়াতেন ওই শিক্ষিকা। ৩ বছর আগে যখন ওই কিশোর দশম শ্রেণিতে ছিল তখন থেকেই ওই শিক্ষিকা তাকে পড়াচ্ছিলেন। ওই শিক্ষার্থী প্রায়ই তার সহপাঠীদের নিয়ে শিক্ষিকার বাড়িতে যেত।

স্থানীয় আম্বাতুরের পুলিশ পরিদর্শক জ্যোতিকালক্ষী বলেন, ‘ওই শিক্ষিকা তাঁর বাগদান হয়ে যাওয়ায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক শেষ করে। তবে কিশোরটি সম্পর্ক চালিয়ে যেতেই আগ্রহী ছিল।’

পুলিশ আরও জানিয়েছে, ওই কিশোর মাত্র এক মাস আগে তার দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে। তবে ওই কিশোরের মায়ের দাবি, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পুলিশের দাবি, তাঁরা ওই কিশোরের ফোনে কিশোরের সঙ্গে শিক্ষিকার বেশ কিছু ছবি খুঁজে পেয়েছিল। সেই সূত্র ধরেই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার