হোম > বিশ্ব > ভারত

প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না: বিজেপির সংসদ সদস্য

প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের ভোপালের বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর। গতকাল বুধবার মধ্য প্রদেশের একটি মন্দিরের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি বলেন।

প্রজ্ঞা ঠাকুর বলেন, প্রকাশ্যে হিজাব পরার দরকার নেই। কারণ হিন্দুরা নারীদের পূজা করে। আপনি যদি দেশের স্কুল ও কলেজের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, হিজাব হলো একটি পর্দা। যারা আপনাকে খারাপ নজরে দেখছে, তাদের থেকে আড়াল করার জন্য় পর্দার ব্যবহার প্রয়োজন। কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাদের খারাপ নজরে দেখে না। কারণ হিন্দুরা নারীদের পূজা করে।

গত বছরের ডিসেম্বর থেকে কর্ণাটকে হিজাব বিতর্ক শুরু হয়। গত ২৮ ডিসেম্বর কর্ণাটকের উড়ুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। তারপর জায়গায়, জায়গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিলেন। বিক্ষোভরত একটি মেয়ে আদালতে এ নিয়ে আবেদনও করে। বর্তমানে কর্ণাটকের হাইকোর্টে মামলাটি বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ধর্মীয় পোশাক পরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না।

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড