হোম > বিশ্ব > ভারত

ভারতের ‘ওয়ারেন বাফেট’ মারা গেছেন

ভারতের ‘ওয়ারেন বাফেট’ হিসেবে খ্যাত প্রভাবশালী বিনিয়োগকারী ও ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। আজ রোববার সকালে ৬২ বছর বয়সী এই ব্যবসায়ীর মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এনডিটিভি জানায়, তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। 

ফোর্বসের তালিকায় দেশটির ৩৬ তম ধনী এ বিনিয়োগকারীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি প্রায় ৫৮০ কোটি ডলার সম্পদ রেখে গেছেন।

টাইটান, স্টার হেলথ, টাটা মটরস মেট্রো ব্র্যান্ডস-এর মতো প্রায় তিন ডজন বৃহৎ প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগ রয়েছে। ১৯৬০ সালের ৫ জুলাই ভারতে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেড রাকেশ ১৯৮৫ সালে তৎকালীন বোম্বে শেয়ার বাজারে ৫ হাজার রুপি বিনিয়োগের মাধ্যমে তাঁর বিনিয়োগকারী জীবন শুরু করেন। 

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার