হোম > বিশ্ব > ভারত

পূর্ণ ডোজ না নিয়ে মৃত্যু, তবু পেলেন টিকার সার্টিফিকেট 

করোনা টিকার পূর্ণ ডোজ না নিয়ে মারা যান এক নারী। তবু তাঁকে দেওয়া হয়েছে করোনা টিকার সার্টিফিকেট। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

টিকার দ্বিতীয় ডোজ না নিয়ে মারা যাওয়া ওই নারীর নাম লালু দেবী। তাঁর স্বামী রাম উদগার বলেন, ‘আমার স্ত্রী বিহারের ভিরপুর ব্লকের খারমাউলি গ্রামে গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে মারা যায়।  বিহারের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তর একই দিনে তার ডেথ সার্টিফিকেট দেয়। কিন্তু এখন আমার স্ত্রীর মৃত্যুর দুই মাস পর বিহারের স্বাস্থ্য অধিদপ্তর আমাকে তার টিকার সার্টিফিকেট দিয়েছে।’   

গত ২৫ নভেম্বর ভিরপুরে কিসান ভাওয়ান এলাকায় একটি ভ্যাকসিন প্রয়োগ ক্যাম্প হয়। ওই ক্যাম্পের পরই স্বাস্থ্য কর্মকর্তারা লালু দেবীর নামে একটি সার্টিফিকেট দেয়। এর একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। 

অনেক মানুষই অভিযোগ করছেন, ভ্যাকসিন প্রয়োগের হার বেশি দেখাতে এভাবে তথ্য জালিয়াতি করছে বিহারের প্রশাসন।

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড