হোম > বিশ্ব > ভারত

গঙ্গার তীরে ভেসে এল ৪০টির বেশি মরদেহ

ঢাকা: ভারতের বিহার রাজ্যে গঙ্গায় ভেসে এসেছে কমপক্ষে ৪০টির বেশি মরদেহ। করোনায় মৃত ব্যক্তিদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ভারতে কী প্রভাব ফেলেছে, তারই যেন প্রকাশ ঘটল নদীতে লাশের এই বহরে।

এনডিটিভির খবরে বলা হয়, বিহার রাজ্যের বক্সারে সোমবার সকালে গঙ্গা নদীতে লাশগুলো পাওয়া গেছে। ভোরে ঘুম থেকে উঠে স্থানীয় ব্যক্তিরা নদীতে এসব লাশ দেখতে পান। লাশগুলো পচে-গলে ফুলে গেছে।

স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্থানীয় কর্মকর্তা অশোক কুমার বিবিসিকে বলেন, মরদেহগুলো সম্ভবত উত্তরপ্রদেশ থেকে এসেছে।

স্থানীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গায় প্রায় ১০০টি মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে মরদেহগুলো নদীতে ভাসছিল।

চন্দ্র মোহন নামে স্থানীয় একজন বলেন, বেসরকারি হাসপাতালগুলো মানুষকে লুণ্ঠন করছে। তারপর আর পুরোহিতকে দেওয়ার জন্য ও নদীর তীরে শ্মশানে ব্যয়ের জন্য তাদের কাছে আর টাকা থাকে না। শুধু অ্যাম্বুলেন্সে করে লাশ বের করে আনার জন্যই ২ হাজার রুপি চাওয়া হচ্ছে। এর আগে গত শনিবার হিমাচল প্রদেশের হামিরপুর শহরে যমুনা নদীতে কিছু লাশ ভেসে এসেছিল। লাশগুলো আংশিক পুড়ে যাওয়া ছিল।

ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে, করোনায় মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। এসব লাশ সেটিই প্রমাণ করছে।

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা