হোম > বিশ্ব > ভারত

মন্ত্রীকে ইউটিউবারের প্রশ্ন, ‘শান্তি বিনষ্টের’ অভিযোগে পরদিনই গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক গুলাভ দেবিকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেন ইউটিউবার সঞ্জয় রানা। তিনি ‘মোরাদাবাদ উজ্জ্বলা’ নামের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জেরে সেই ইউটিউবারের বিরুদ্ধে ‘শান্তি বিনষ্টের’ অভিযোগ এনে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সম্বল জেলার বুধনগর খান্ডুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে সেই ইউটিউবার প্রতিমন্ত্র‍ীকে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ইউটিউবার মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি উন্নয়নমূলক যে কাজগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলি রূপায়িত হয়নি কেন?’ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কাজই যথাসময়ে হয়ে যাবে।’ ইউটিউবার প্রশ্ন করেন, ‘আপনি মন্দিরের রাস্তা পাকা করার কথা বলেছিলেন, কিন্তু এটি এখনো পাকা হয়নি। এ বিষয়ে আপনার কী বলার আছে?’ 

পরে অনলাইনে ভিডিও প্রকাশিত হলে পরদিন রোববার স্থানীয় বিজেপি যুব শাখার নেতা শুভম রাঘব মামলা করেন। তাঁর অভিযোগ, সঞ্জয় রানা ‘ভুয়া সাংবাদিক’। যিনি একটি ইউটিউব চ্যানেলের পরিচয়পত্র এবং একটি মাইক্রোফোন বহন করেছিলেন। তিনি সরকারি কাজের ব্যাঘাত ঘটান এবং গালিগালাজ ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। 

পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, ‘রানাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন দেন। পরে মুক্তি পান রানা।’ 

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন। তিনি বিজেপির এমন অগণতান্ত্রিক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। 

এক টুইট বার্তায় অখিলেশ বলেন, ‘এটিই বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ছবি।’

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার