হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের আওয়ান্তিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে বেসামরিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাশ্মীর জোনের পুলিশ এক টুইটার পোস্টে বলেছে, নিহত দুই সন্ত্রাসীর নাম শহীদ রাঠের ও উমর ইউসুফ। শহীদ ত্রালের বাসিন্দা এবং উমর শোপিয়ান অঞ্চলের বাসিন্দা ছিলেন। 

কাশ্মীর জোনের পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, ‘নিহত শহীদ রাঠের আরিপালের শ্রীমতি শাকিলা ও লুরগাম ত্রালের একজন সরকারি কর্মচারী জাভেদ আহমেদকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।’

বিজয় কুমার আরও বলেন, ‘এ বছরের প্রথম পাঁচ মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের অন্তত ২৬ সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ জন লস্কর-ই-তৈয়েবার এবং ১২ জন জইশ-ই-মোহাম্মদের সদস্য ছিল।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল জানিয়েছে, গত ২৫ মে কাশ্মীরি অভিনেত্রী আরমিন ভাটকে কাশ্মীরের বাদগাম জেলার হুসরো গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর পরিবার এখনো জানে না, তাঁকে কেন হত্যা করা হলো।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়ে প্রায়ই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী।

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা