হোম > বিশ্ব > ভারত

বিরোধী ঐক্যকেই গুরুত্ব দিচ্ছে কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

বিজেপি বিরোধী দলগুলোর সমন্বয়কেই গুরুত্ব দেবে কংগ্রেস। ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, আজ বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই বিরোধী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত হয়।

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনের আগে আজ রাতে সংসদীয় দলের কৌশল ঠিক করতে দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ অন্যরাও।

বৈঠক শেষে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী ঐক্যকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এমনকী, কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হলেও সংসদে তৃণমূলের সঙ্গে সমন্বয়েও তাঁরা রাজি বলে খাড়গে জানিয়েছেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের ১২ জন কংগ্রেস বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দেন। অন্যান্য রাজ্যেও কংগ্রেস ভেঙে তৃণমূল নিজেদের শক্তি বাড়াচ্ছে। তাই লোকসভায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয় নিয়ে সংশয় দূর করেন খাড়গে। 

কংগ্রেসের তরফে তিনি জানান, চীনা আগ্রাসণ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত বিষয় নিয়েই সংসদের দৃষ্টি আকর্ষণ করবে কংগ্রেস। এবিষয়ে তৃণমূল-সহ বিরোধীদের সমন্বয়ের চেষ্টাও করা হবে।

তিনি জানান, কৃষকদের সমস্যার পাশাপাশি উতপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টিরও দাবি করা হবে সংসদে। বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও ঝড় উঠবে সংসদে।

বিজেপির বিরোধিতায় সনিয়া গান্ধী চান বিরোধীদের মধ্যে  ঐক্য। বর্ষা অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও কংগ্রেস বিরোধী ঐক্যের ছবিটাই তুলে ধরতে চাইছে। তৃণমূলের সঙ্গেও তাই কোনও সংঘাতে রাজি নন সোনিয়া।

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড