হোম > বিশ্ব > ভারত

ভোট চাইতে গিয়ে আক্রমণের শিকার বাবুল সুপ্রিয়

কলকাতা প্রতিনিধি

ভারতের গোয়া রাজ্যে ভোটের প্রচারণা চালাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার হয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি নিজেই অভিযোগ করেছেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। কিন্তু নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পান। তাঁর অভিযোগ স্থানীয় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। টুইটারে বাবুল লেখেন, ‘স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এক দুর্বৃত্ত আমাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। কংগ্রেস ও বিজেপি দুই জাতীয় দলেরই সমর্থন রয়েছে তাদের ওপর। বিধানসভা নির্বাচনেও লড়ছে দলটি। কিন্তু নিরাপত্তারক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’ 

উল্লেখ্য, গোয়ায় ১৪ ফেব্রুয়ারি বিধানসভা ভোট। বিজেপি, কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে তৃণমূলও এবার সেখানে প্রার্থী দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সাবেক সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে এখন তৃণমূলে যোগ দিয়েছেন। 

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড