হোম > বিশ্ব > ভারত

বাঁধ থেকে নির্গত বিষাক্ত ফেনায় প্লাবিত ভারতীয় ফসল

ছবি: সংগৃহীত

ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।

জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।

স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।

ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার