হোম > বিশ্ব > ভারত

ভিক্ষা করেই দুই ফ্ল্যাটের মালিক, আয় লক্ষাধিক টাকা

ভিক্ষা করেই হয়েছেন দুই ফ্ল্যাটের মালিক। প্রতি মাসে তাঁর আয় লক্ষাধিক টাকা। বলা হচ্ছিল, ভারতের সবচেয়ে সম্পদশালী ভিক্ষুক ভারত জৈনের কথা।

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারত জৈন সাধারণত মুম্বাইয়ের পারেল এলাকায় কাজ করেন। তাঁর পেশা ভিক্ষাবৃত্তি হলেও ৪৯ বছর বয়সী এই ব্যক্তির মাসিক আয় প্রায় ৮৭ হাজার রুপি বা এক লাখ টাকা। এ ছাড়া, তিনি দুটি অ্যাপার্টমেন্টের মালিক। যার একটির দাম ৮০ লাখ রুপি ও অপরটির দাম ৯২ লাখ টাকা।

তবে ভারত জৈনের উপার্জনের পুরোটাই যে ভিক্ষাবৃত্তি থেকে আসে তা নয়। তিনি একটি দোকানেরও মালিক। তবে সেই দোকান নিজে চালান না, ভাড়া দেন। ভাড়া বাবদ মাসে সাড়ে ১১ হাজার রুপি করে আয় হয় তাঁর। 

শুধু ভারতই নন, ধনী ভিক্ষুকের তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। ৫০ বছরের বেশি সময় ধরে ভিক্ষা করা লক্ষ্মীর বর্তমানে মাসিক আয় ৩০ হাজার টাকা। জানা গেছে, ব্যাংকেও বিপুল টাকা জমা রয়েছে তাঁর।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার