হোম > বিশ্ব > ভারত

তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি দক্ষিণ তিরুপ্পুরের ওই বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে দেখা যায় যে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। মূলত তাঁদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছিল। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ছয় বাংলাদেশি হলেন তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, এই ছয় জনকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড