হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে আবারও হামলার দাবি হুতিদের

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী লোহিতসাগরে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে। কেওআই নামের জাহাজটি যুক্তরাষ্ট্র পরিচালনা করে বলে দাবি হুতিদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

নৌযানের নিরাপত্তাবিষয়ক ফার্ম অ্যামব্রে বলেছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে পরিচালিত একটি জাহাজ বোর্ডে বিস্ফোরণের খবর তারা পেয়েছে। তবে তারা জাহাজের নাম জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্স অনুসারে, কেওআই হলো লাইবেরিয়ান পতাকাযুক্ত একটি পণ্যবাহী জাহাজ, যা যুক্তরাজ্যভিত্তিক ওসিওনিক্স সার্ভিসেস দ্বারা পরিচালিত হয়। একই কোম্পানির বহরে রয়েছে তেল ট্যাংকার মার্লিন লুয়ান্ডা, যা গত শনিবার ক্ষেপণাস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হুতিরা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে লোহিতসাগর দিয়ে পণ্য পরিবহন করা ইসরায়েলি, মার্কিন এবং ব্রিটিশ স জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছিল। নৌপথটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লোহিতসাগরে নৌবাহিনী মোতায়েন করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া গতকাল বুধবার বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী কেওআই নামে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তিনি বলেন, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরের দিকে যাচ্ছিল।

উল্লেখ্য, ইসরায়েল বোঝাতে অনেক ক্ষেত্রেই ‘অধিকৃত ফিলিস্তিন’ শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়।

ইয়াহিয়া সারিয়া আরও বলেন, ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সংকোচ করবে না ইয়েমেন। যত দিন আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে, তত দিন লোহিত এবং আরব সাগরে তাদের সব জাহাজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবেই থাকবে।’

এদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে হুতিদের ১০টি সামরিক ড্রোন, একটি জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশন ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

ইউএস মিলিটারি কমান্ড আজ এক বিবৃতিতে বলেছে, বুধবার মধ্যরাতে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের ১০টি ইউএভি ড্রোন এবং একটি (ইউএভি) ড্রোন কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে মার্কিন বিমানবাহিনী।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প